Sylhet Today 24 PRINT

সিলেটে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক |  ৩১ মার্চ, ২০২৪

আবহাওয়া অধিদপ্তর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আগে। বৃষ্টিও হয়েছিল কাল। তবে সবকিছু ছাপিয়ে রোববার রাতে প্রবল শিলাবৃষ্টি হয়েছে সিলেটে।

রোববার (৩১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সিলেটে শুরু হয় বৃষ্টি। কিছুক্ষণের মধ্যে নামে শিলাবৃষ্টি। যা মিনিট দশেকের মতো সময় স্থায়ী ছিল।

প্রবল শিলাবৃষ্টিতে কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।

প্রবল এ শিলাবৃষ্টিতে ফসলসহ অন্য ক্ষতির প্রাতিষ্ঠানিক তথ্য মেলেনি এখনো।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, বছরের এই সময়ে ঝড়ের সঙ্গে বৃষ্টিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। কালবৈশাখীতে শিলাবৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.