Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কখন কোথায় ঈদের জামাত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১০ এপ্রিল, ২০২৪

প্রতীকী ছবি

বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ উপলক্ষে জগন্নাথপুরের প্রধান প্রধান ঈদগাহ মাঠ ও মসজিদগুলোতে ঈদের জামাতের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

অধিকাংশ মসজিদ ও ঈদগাহে সকাল ৮টা থেকে সকাল ৯ টার মধ্যে জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে উপজেলা মডেল মসজিদে। একই সময়ে পৌরশহরের ইকড়ছই জামে মসজিদে ও ইকড়ছই কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া শহরের আছাবুন্নেছা জামে মসজিদে ও সকাল ৯টায় উপজেলা সদর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এসব তথ্য বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও ইমাম এবং মুয়াজ্জিনদের সূত্রে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.