Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ঈদের জামাত অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২৪

পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত শান্তিপূর্ণ পরিবেশে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা থেকে সকাল ৯টার মধ্যে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অন্যান্য বছরের ন্যায় এবারও মসজিদ ও ঈদগাহে মুসল্লিদের ঢল ছিল। জামাত শেষে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.