Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগ নেতা জমশেদ তালুকদারের মৃত্যু, এমএ মান্নান এমপির শোক

জগন্নাথপুর প্রতিনিধি |  ১১ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার (৮৭) আর নেই।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ৬ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বেলা ২টা ১৫ মিনিটের সময় রসুলগঞ্জ সিনিয়র মাদ্রাসা মাঠে জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে।

বিশিষ্ট সালিস ব্যক্তিত্ব সমাজসেবী জমশেদ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম এ মান্নান, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমেদ মুক্তা,বিজন কুমার দেব, বর্তমান ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম,পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.