Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বজ্রপাতে নিহত ২

দিরাই প্রতিনিধি |  ১৬ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জের দিরাইয়ে বজ্রপাতে পৃথকস্থানে ২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিরাই উপজেলার কুলন্জ ও ভাটিপাড়া হাওরে পৃথকস্থানে দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কুলন্জ ইউনিয়নের রসুলপুর গ্রামের দিনমজুর আব্দুর নূর (৩৮) ও উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামের কৃষক মালেক নূর (৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে জড়ো বাতাস ও বৃষ্টির সঙ্গে বজ্রপাত হতে থাকে। এ সময় তারা হাওরে বৈশাখী কাজ করতে থাকা অবস্থায় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বজ্রাঘাতে ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.