Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জ প্রতিনিধি |  ১৯ এপ্রিল, ২০২৪

শান্তিগঞ্জ উপজেলায় শেফা বেগম (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে এ ঘটনা ঘটে। শেফা বেগম একই গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ৷ পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় নিহত শেফা বেগম তার বাবার বাড়িতে রাতের খাবার শেষে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েন ৷ এরপর সকাল ৮ টার দিকে ছেলের ঘুম ভাঙলে তার মাকে শয়ন কক্ষের জানালার গ্রিলের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে চিৎকারে করে। ছেলের চিৎকার শুনে তার স্বজনরা এসে ওড়না কেটে লাশটিকে নিচে নামান ৷

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের প্রেরণ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.