Sylhet Today 24 PRINT

তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৩ প্রার্থী

তাহিরপুর প্রতিনিধি  |  ২১ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন অনলাইনে জমা দিয়েছেন।

রবিবার বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাচন কমিশন কায্যালয় থেকে এই তথ্য পাওয়া গেছে। চেয়ারম্যান প্রার্থীরা হলেন,করুন সিন্ধু চৌধুরী বাবুল,আবুল কাশেম,আবুল হোসেন খাঁ, বোরহান উদ্দিন, আলী মর্তুজা, মিটু রঞ্জন ও আফতাব উদ্দিন। পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন,জিল্লুর রহমান, আলমগীর খোকন, আবু সাইদ মিয়া(স্বর্নালী তৃতীয় লিঙ্গ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন, খালেদা বেগম, সুষমা জাম্বিল, আইরিন আক্তার।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.