Sylhet Today 24 PRINT

সাংবাদিক দেবাশীষ দেবুর মাতৃবিয়োগ, সিলেটটুডের শোক

নিজস্ব প্রতিবেদক |  ২২ এপ্রিল, ২০২৪

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক দেবাশীষ দেবুর মা সীমা রানি পাল মারা গেছেন।

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

সাংবাদিক দেবু নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবর দেন। বেশ কিছুদিন ধরে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত ছিলেন সীমা রানি পাল। মাকে নিয়ে ভারতে গিয়েও চিকিৎসা করিয়েছেন দেবু।

মৃত্যুকালে স্বামী, দুই ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি।

জাতীয় পর্যায়ের একাধিক গণমাধ্যমে কাজের পাশাপাশি দেবু সিলেটুটুডের টোয়েন্টিফোরের অন্যতম উদ্যোক্তা এবং এ অনলাইনের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সীমা রানি পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেটটুডে টোয়েন্টিফোর পরিবার।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.