Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক, সম্পাদক শাহীন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৪ এপ্রিল, ২০২৪

বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ছাদেক আহমদ আজাদ এবং সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয় পুনরায় নির্বাচিত হয়েছেন।

গত রোববার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় তাদেরকে পুনরায় সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় সংগঠনের সহ-সভাপতি পদে ফয়জুল হক শিমুল, সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সামিয়ান হাসান, কোষাধ্যক্ষ পদে মিছবাহ উদ্দিন, ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছাবির খান, প্রচার সম্পাদক হাফিজুর রহমান তামিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুমিনুল ইসলাম রিপনের নাম ঘোষণা করা হয়।

সংগঠনের অন্যান্য পদে শীঘ্রই কো-অপ্ট করা হবে বলে জানান সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.