Sylhet Today 24 PRINT

ফের স্বস্তির বৃষ্টি সিলেটে

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২৪

ফাইল ছবি

সারাদেশে যখন বইছে তীব্র তাপদাহ তখন টানা দ্বিতীয় দিনের মতো ফের স্বস্তির বৃষ্টিতে ভিজল সিলেট।

শুক্রবার রাতে ভারি বৃষ্টিপাতের পর শনিবার রাত ৮টার দিকে সিলেট নগরীতে ফের বৃষ্টি হয়েছে। ফলে স্বস্তি ফিরেছে সিলেটবাসীর মাঝে।

আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার ৬টা পর্যন্ত সিলেট নগরীতে ৮৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, সিলেট অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এরআগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছিল, সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.