সুনামগঞ্জ প্রতিনিধি | ২৩ জানুয়ারী, ২০১৬
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একমাত্র প্রাচীনতম বিদ্যাপীঠ পাগলা হাইস্কুল এন্ড কলেজের ৫০ বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৩টায় পাগলা হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুল মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হেকিমের সভপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ও মৌলভীবাজার আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট শামছুন্নাহার বেগম শাহানা রব্বানী, জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবীর ইমন প্রমুখ।
সভায় প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান তার বক্তব্যে বলেন, হাওরের এই উপজেলায় শিক্ষার প্রসারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি গুরুত্ব দিয়েছেন। এই অঞ্চলের অবহেলিত জনপথের শিক্ষার উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ঘোষনা করেন।