Sylhet Today 24 PRINT

দিরাইয়ে জালনোট প্রচলন প্রতিরোধে কর্মশালা

দিরাই প্রতিনিধি |  ২৮ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জের দিরাইয়ে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক সিলেটের আয়োজনে ও সোনালী ব্যাংক শাখার সহযোগিতায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোনালী ব্যাংক দিরাই শাখার ম্যানেজার সত্যজিৎ দাসের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার সাকিব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম-পরিচালক রাজেশ আচার্য্য, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক রাজেশ্বর ভট্টাচার্য্য, সোনালী ব্যাংক সুনামগঞ্জের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু সাঈদ সরদার, দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-পরিচালক রফিকুল ইসলাম।

এসময় শিক্ষক- শিক্ষার্থী, ব্যাংক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জালনোট শনাক্তকরণ ও নিস্পত্তিকরণ বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাংক কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.