Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ছাত্রলীগের বৃক্ষরোপণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ এপ্রিল, ২০২৪

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গৃহীত কর্মসূচির আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বৃক্ষরোপণ করেছে উপজেলা ছাত্রলীগ।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণ বৃক্ষরোপণের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ।

পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনায় ২০০ বৃক্ষরোপণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.