Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ পৌরবিপনী মার্কেটে অগ্নিকান্ডে লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জ শহরের পৌর বিপনী মার্কেটে খলিল টেলিকমে অগ্নিকান্ডে দু”লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। পৌর মার্কেট এলাকার লোকজন খলিল টেলিকমে আগুন দেখে ফয়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষত হয়।

এ ব্যপারে খলিল টেলিকমের মালিক খলিল মিয়া জানাান, বর্তমানে বাজারে যে নতুন মিটার গুলো এসেছে তা হঠাৎই বিদ্যুতের উঠানামায় আগুন ধরে যায়। তার দোকানের ২টি কম্পিউটার, ২টি মনিটর, ২টি পাওয়ার সপ্টওয়ার, চেয়ার টেবিলসহ আরো বেশ কিছু মালামাল সহ প্রায় দু”লাখ টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি শারফুল আলম ভূইয়া জানান, বিদ্যুতের শর্ট সার্কট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারনা কার হচ্ছে। অগ্নিকান্ডে প্রায় কয়েক লক্ষ টাকারর ক্ষয়ক্ষতি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.