Sylhet Today 24 PRINT

নানা আয়োজনে সিলেটে মহান মে দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক |  ০১ মে, ২০২৪

ছবি: পিআইডি

সিলেটে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান মে দিবস।

বুধবার (১ মে) সকালে সিলেট জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রম কল্যাণ কেন্দ্রর উদ্যোগে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

এবারের মে দিবসে প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সামনে রেখে কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সাভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসএমপির পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা হক, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

এছাড়া শ্রমিক সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পৃথকভাবে মে দিবস পালন করছে। এসব আয়োজনের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও রাষ্ট্রীয় সুযোগসুবিধা নিশ্চিতের দাবি তুলে ধরা হচ্ছে।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে আজ সকাল ১১টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের উদ্যোগে সংগঠনের আম্বরখানাস্থ কার্যালয়ের সামনে থেকে লালা পতাকা মিছিল শুরু হয়ে নগরীর কোর্টে পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের পূর্বে চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.