Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি |  ০১ মে, ২০২৪

দেশে ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর (ডিপিএইচই) সার্বিক সহযোগিতায় পানি সরবরাহ. স্যানিটেশন ও বর্জ্য ব্যবহার বিষয়ে দুইদিন ব্যাপী কর্মশালা প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে।

গত সোমবার থেকে পৌর মিলনায়তনে ১০টা সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পৌর মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন ব্যবসায়ী সুধাংশু শেখর রায় বাচ্চু, জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক তাজউদ্দিন আহমদ, ব্যবসায়ী আবু লেইছ, মখলিছুর রহমান নিজাম উদ্দিন প্রমুখ।

প্রশিক্ষক হিসেবে ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের কনসালটেন্ট তৃষ্ণা সরকার ও নরুত্তম দেবনাথ।

কর্মশালায় ২৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.