Sylhet Today 24 PRINT

মাধবপুরে দুর্ঘটনায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেটকার ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হরিতলা বাদশা কোম্পানি সামনে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাজার জিয়ারত শেষে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত দেড়টার দিকে হরিতলা বাদশা কোম্পানি সামনে জায়গায় পৌঁছালে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

পুলিশ জানায়, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে এতোটুকু জানা গেছে তাদের বাড়ি বরিশাল, বর্তমানে সাভার হেমায়েতপুরে থাকেন, সিলেট মাজার জিয়ারতে আসছিলেন ফেয়ার পথে দুর্ঘটনায় ঘটে।

দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার হেফাজতে রয়েছে।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, রাতে দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে প্রাইভেট কারে বিভিন্ন অংশ কেটে মরদেহ উদ্ধার করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.