Sylhet Today 24 PRINT

মধ্যনগরে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে চাচা-ভাতিজির মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে চাচা-ভাতিজির মৃত্যু হয়েছে। শনিবার বিকলে সাড়ে ৫টায় মধ্যনগর বাজারে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া চাচা-ভাতিজা হলেন, মধ্যনগর বাজারের হিরা লালের পুত্র রাজু লাল (১৮) ও ভুলা লালের মেয়ে স্বপ্না লাল(৭)।

মধ্যনগর থানার ওসি গোলাম কিবরিয়া জানান, শনিবার বিকেলে উপজেলার মধ্যনগর থানার মধ্যনগর বাজারে নিজ বাসার ছাদে উঠে পাশ্ববর্তী গাছ থেকে শুকনা লাকড়ি সংগ্রহের চেষ্ঠা করছিলেন স্বপ্না লাল। এসময় হঠাৎ করেই গাছের উপরে পড়ে থাকা বিদ্যুতের তাড়ে জড়িয়ে যায় সে। ভাতিজিকে বাঁচাতে গিয়ে চাচা রাজু লাল বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.