Sylhet Today 24 PRINT

মাধবপুরে সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ

মাধবপুর প্রতিনিধি |  ০২ মে, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় ঋণের চেক বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২ মে) বিকেল সাড়ে ৪টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সালের সভাপতিত্বে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ- ৪) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক তোফায়েল আহমেদ ও জেলা সমবায় অফিসার মো. আব্দুর রউফ।

উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. মিজানুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার ৪৭ জন খামারিকে ১ লক্ষ ৬০ হাজার করে মোট ৭৫ লক্ষ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.