Sylhet Today 24 PRINT

এপেক্স শো-রুম আগুন, ৪০ লাখ টাকার ক্ষতি!

সিলেটটুডে ডেস্ক : |  ০৪ মে, ২০২৪

ছবি: সংগৃহীত

সিলেটের হবিগঞ্জ জেলা শহরের এপেক্স শো-রুমে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৩ মে) রাত সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

অগিকাণ্ডের ব্যাপারে এপেক্স শো-রুমের ব্যবস্থাপক মো. রাকিব হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যেই শো-রুমের চারিদিকে আগুনটি ছড়িয়ে পড়ে। এতে শো-রুমে থাকা অন্তত ৪০ লাখ টাকামূল্যের জুতা পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টি হবিগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীদের অবগত করা হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।

হবিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার সুলতান মাহমুদ জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.