Sylhet Today 24 PRINT

ডিবির অভিযানে সিলেটে ৬ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ০৪ মে, ২০২৪

ছবি: সংগৃহীত

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ মে) দিবাগত রাত ১টার দিকে শাহপরাণ (রহ) থানাধীন সাদিপুরস্থ এলাকার নাদিয়া লাইব্রেরি এন্ড গ্রাফিক্স কেয়ার নামক দোকানের ৩য় তলা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বার্তা প্রেরণ করে মহানগর পুলিশের মিডিায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন, শাহ পরাণের সাদিপুর-১ এলাকার রঞ্জিত দাস (৫২), লায়েক আহমদ (৬০), সুনামগঞ্জ সদরের মিঠু মিয়া (৪০), ছাতকের মো. বাচ্চু মিয়া (৪৫), শাহপরাণের আল বারকা এলাকার আলাল আজমদ (৪৬), ব্রাহ্মণবাড়িয়া সদরের জাহাঙ্গীর (৫৪)। আটকদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী জব্দ করা হয়েছে।

পুলিশের মিডিায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, শাহপরাণ (রহ.) থানায় নন এফআইআর প্রসিকিউশন রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে, পুলিশ স্কর্টের মাধ্যমে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.