Sylhet Today 24 PRINT

কানাইঘাটে একইদিনে পৃথক দুর্ঘটনায় ফুফু-ভাইজির মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি |  ০৪ মে, ২০২৪

সিলেটের কানাইঘাটে পৃথক দুর্ঘটনায় ফুফু ও ভাইজি মারা গেছেন।  শনিবার (৪ এপ্রিল) উপজেলার দিঘীরপার পুর্ব ইউনিয়নে এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নের মাঝরগ্রামের হাফিজ আব্দুল আহাদের ৩ বছর বয়সী মেয়ে শনিবার বাড়ির সকলের পানিতে ডুবে মারা যায়।

 ভাতিজির মৃত্যুর সংবাদ পেয়ে মেয়েটির ফুফু কানাইঘাট উপজেলার ৩ নং দিঘীরপার পুর্ব ইউনিয়নের দর্পনগর পশ্চিম (নয়াগ্রাম) আব্দুস শহীদের স্ত্রী রুকিয়া বেগম (৩০) বাপের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সড়কের বাজার এলাকায় টমটম উল্টে  রুকিয়া বেগমসহ তিন জন আহত হন।  পরবর্তীতে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে রুকিয়া বেগম মারা যান।

 ফুফু ও ভাতিজির মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.