Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কৃষকদের মধ্যে কম্বাইন হারভেস্টার ও গাছের চারা বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি : |  ০৪ মে, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির সম্প্রসারণ উদ্যোগে ৭০ শতাংশ ও ৫০ শতাংশ ভর্তুকি মূল্যে ৮জন কৃষকের মধ্যে ৮টি কম্বাইন হারভেস্টার মেশিন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ মে) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।


কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুমিন তরফদার, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মো: সানোয়ার হোসেন প্রমুখ।


এসময় বক্তারা বলেন, কৃষি যান্ত্রিকীকরণের ফলে কৃষকরা অল্প সময়ে স্বল্প খরচে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটতে পারবেন। এতে করে শ্রমিক সংকট যেমন থাকবে না, তেমনি কৃষকরা ন্যায্যমূল্যে সুবিধা পাবেন। এ মেশিন দিয়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও ধান বস্তায় ভরাও যাবে।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.