Sylhet Today 24 PRINT

সিলেটে লালনপ্রেমীদের সাংস্কৃতিক প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মে, ২০২৪

শরীয়তপুরের ভেদরগঞ্জে লালনের গান উদ্ধৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সঞ্জয় রক্ষিত (৪০) নামে এক যুবককে আটকের প্রতিবাদে গানে গানে ‘সাংস্কৃতিক প্রতিবাদ’ করেছেন সিলেটের সংস্কৃতিকর্মীরা।

‘আমরা লালনের গান গাই গান এ-ই আমাদের প্রতিবাদের ভাষা’ স্লোগানে (৫ মে) রোববার বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ করা হয়।

‘আমরা লালনপ্রেমী’ ব্যানারে সাংস্কৃতিক প্রতিবাদের সমন্নয় করেন সংস্কৃতিকর্মী পল্লব ভট্টাচার্য্য, মৃণাল কান্তি দাশ, নয়ন সরকার নিমু, রেজা রুবেল, জয়ন্ত কুমার দাশ।

এতে লালন সংগীত পরিবেশন করেন প্রদ্যুত লিটন, সায়েম আহমদ, কনক আচার্য, শ্রাবণ আচার্য।

সাংস্কৃতিক প্রতিবাদে সংহতি প্রকাশ করেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক অনুপ কুমার দেব, নাট্য সংগঠক নিরঞ্জন দে যাদু, কথাকলি সিলেটের নিলাঞ্জন দাশ টুকু, পাঠশালার পরিচালক হুমায়ুন কবির জুয়েল, থিয়েটার বাংলা সিলেটের সভাপতি তাজুদ মিয়া কামালি, ডিবিসি নিউজের সিলেট ব্যুরো প্রধান ও সংস্কৃতিকর্মী প্রত্যুষ তালুকদার, খোয়াজ রহিম সবুজ, রজন চক্রবর্তী, শাকিলা ববি, সুব্রত দাস, নাবিল হোসেন, মশাহিদ আলী, আজমল আলী, রিপেশ দাস, রাহুল সরকার, নিবেন্দু তালুকদার, রাজ দেবনাথ, দ্বীপ দাস, জুবায়ের আহমেদ, বিজয় সিং, চিন্ময় দেব, বিশাল দে বৃত্ত, পৃথম দাস, নোমান আহমদ, আলী হায়দার মিদুল, আফজল হোসেন, জনি কান্ত শর্মা, সোহেল আহমেদ, আব্দুল মতিন লাল, নির্জর তালুকদার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.