Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমার নতুন উপজেলা চেয়ারম্যান বদরুল

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০২৪

সিলেটের দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 বুধবার অনুষ্ঠিত নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বদরুল ইসলাম ২১ হাজার ৭৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল) পেয়েছেন ১৩ হাজার ৯৮৮ ভোট।

তৃতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) পেয়েছেন ১২ হাজার ৩০৭টি ভোট।
 

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়েছেন ৫ জন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ (মোটরসাইকেল),  উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম (টেলিফোন), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মইনুল ইসলাম (আনারস), যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া) ও আঞ্চালিক নাটকের অভিনেতা মো. সাহেদ মোশারফ (কাপ পিরিচ)।  

এই উপজেলার বর্তমান চেয়ারম্যান আবু জাহিদ এবার নির্বাচনে অংশ নেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.