Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আবারও এলিম

নিজস্ব প্রতিবেদক |  ০৮ মে, ২০২৪

 সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 বুধবার অনুষ্ঠিত নির্বাচনে দোয়াত-কলম প্রতীক নিয়ে পুণনির্বাচিত হন তিনি।

 সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি জানা গেছে।

এলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল। তিনি আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছিলেন।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তারা হলেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
 সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর কাদির শাফি এলিম (দোয়াত-কলম), ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল (আনারস) ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ (ঘোড়া)। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.