Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ইকবাল ও আজমিরীগঞ্জে আলাউদ্দিন বিজয়ী

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৮ মে, ২০২৪

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন। অপরদিকে, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ দুটি উপজেলায় একটানা চলে এ ভোট গ্রহনণ।
 
বানিয়াচং উপজেলায় ইকবাল হোসেন খান আনারস প্রতীকে ৪২ হাজার ৪৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী (মোটরসাইকেল) পেয়েছেন ৩১ হাজার ৮০৩ ভোট।

এছাড়া আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন নির্বাচিত হয়েছেন। তিনি কাপ-পিরিচ প্রতীকে ১৫ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আলী আমজাদ তালুকদার পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.