Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে চুরি যাওয়া তিনটি টমটম উদ্ধার, গ্রেপ্তার ৪

জগন্নাথপুর প্রতিনিধি  |  ০৮ মে, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে বুধবার  (৮ মে)  আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়,গত ৩ মে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তিনটি  অটোরিকশা টমটম চুরি হয়। এঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের শাহাব উদ্দিন জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মোহন আহমেদ(২৫) ও জুবেদ মিয়া (৩২) নামে দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের এনাম উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে  তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় আবু সালেহ ও রায়েল আহমেদ নামে তাদের সহযোগী আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.