Sylhet Today 24 PRINT

বড়লেখায় আজির উদ্দিন বিজয়ী

বড়লেখা প্রতিনিধি |  ০৮ মে, ২০২৪

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন বিজয়ী হয়েছেন।

 স্থানীয় সূত্রে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ৬৯টি কেন্দ্রে মোটরসাইকেল প্রতিকে আজির উদ্দিন পেয়েছেন ৩২ হাজার ৯১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘোড়া প্রতিকে পেয়েছেন ২৮ হাজার ৩৬৯ ভোট। এছাড়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতিকে পেয়েছেন ১৯ হাজার ৬৩৫ ভোট।

বুধবার  সকাল ৮টা থেকে ৬৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। তবে সকালে বেশিরভাগ কেন্দ্র ফাঁকা থাকলেও কেন্দ্রের বাইরে মানুষের ভীড় ছিল চোখে পড়ার মত। অবশ্য কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতিতি একটু বেশি দেখা গেছে।

নির্বাচন নিয়ে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে উৎসাহ থাকলেও সাধারণ মানুষের মাঝে তেমন কোনো আগ্রহ ছিল না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.