Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় আল ইসলাহ নেতার চমক

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৯ মে, ২০২৪

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ’র প্রার্থী মাওলানা ফজলুল হক খান সাহেদ। ক্ষমতাসীন আওয়ামী লীগের ৩ হেভিওয়েট নেতাকে ধরাশায়ী করে রীতিমতো চমক দেখিয়েছেন মাওলানা সাহেদ খান। তিনি দোয়াত কলম প্রতিক নিয়ে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বেসরকারি ফলাফল অনুসারে ১০৩টি ভোট কেন্দ্রে মোট ২ লাখ ৯০ হাজার ৬৪৮ ভোটের মধ্যে দোয়াত কলম প্রতীক নিয়ে ৩৭ হাজার ৫৫৯ ভোট পেয়ে তিনি বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮৪২।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু আনারস প্রতীকে ১৭ হাজার ২৯৮ ভোট এবং আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল হাসান মোটর সাইকেল প্রতীকে ৫ হাজার ৫৮৪ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস পেয়ারম্যান পদে রাজ কুমার কালোয়ার (চশমা) ৩১ হাজার ৩৫২ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম (ফুটবল) প্রতিকে ৭১ হাজার ২০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.