Sylhet Today 24 PRINT

মাধবপুরে উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মাধবপুর প্রতিনিধি |  ১০ মে, ২০২৪

হবিগঞ্জ মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে অনলাইনে মনোনয়ন দাখিলের শেষ দিনে বৃহস্পতিবার ১৩ জন প্রাার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৩ জন,উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মাধবপুর উপজেলা বর্তমান উপজেলা চেয়ারম্যান (স্বতন্ত্র) সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী অসিম, আওয়ামী লীগ নেতা চৌমুহনী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহ হাবিবউল্লাহ সুচন।

ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ এরশাদ আলী,জগদীশপুর জেসি স্কুল এন্ড কলেজ এর পরিচালনা কমিটির সদস্য সৈয়দ সামছুল আরেফিন, মোঃ সোলাইমান,আওয়ামীলীগ নেতা মোঃ আসাদুজ্জামান গেন্দু, চা বাগান শ্রমিক নেতা ধীরা নায়েক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. জাহানারা বেগম শেলী, চৌমুহনী ইউপি এর সাবেক ৩বারের মহিলা মেম্বার উপজেলা নারী উন্নয়ন ফোরামের সেক্রেটারী সেলিনা আক্তার শেলী, নারী নেত্রী মোছাঃ আছমা আক্তার, সাবেক জেলা পরিষদ সদস্য ফাতেমা তুজ জোহরা রিনা।

উল্লেখ্য যে ৪র্থ ধাপে আগামী ৫জুন মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.