Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাঁজাসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি |  ১০ মে, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরের মেস্তুুরী বাড়ি মোড় থেকে ২০কেজি গাঁজাসহ এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০মে) ভোর রাতে মনতলা-চৌমুহনী সড়কের মেস্তুুরীবাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারী নাম মোশারফ হোসেন(৪৫)। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের সিরাজ আলীর পুত্র। কাশিমনগর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নূর মোহাম্মদ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উল্লেখিত এলাকায় এএসআই আতাউল গনি মজুমদার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ থাকে আটক করে।

তিনি আরও জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.