Sylhet Today 24 PRINT

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় সিলেটে ৫ যুবদল নেতাকে শোকজ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২৪

দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করায় সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গোয়াইনঘাট ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের ৫ নেতাকে শোকজ করেছে সিলেট জেলা যুবদল।

শোকজ পাওয়া নেতারা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলোয়ার, হাবিবুর রহমান হাবিব, সমছির আলী, সদস্য মর্তুজা আলী (মেম্বার) ও গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য বেলাল আহমদ।

রোববার (১২ মে) সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ স্বাক্ষরিত শোকজ নোটিশে অভিযুক্তদের আগামী ৭২ ঘন্টার মধ্যে লিখিত জবাবসহ সশরীরে সিলেট জেলা যুবদলের সভাপতি/সম্পাদকের নিকট উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। অন্যথায় যেকোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয় শোকজ নোটিসে।

নেতৃবৃন্দ বিজ্ঞপ্তিতে আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচন বর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অথচ দলীয় নির্দেশনা অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকার দায়ে তাদেরকে শোকজ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.