Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে আশা এনজিওতে চুরি, রহস্যজনক বলছে পুলিশ

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৩ মে, ২০২৪

বিয়ানীবাজারের আশা এনজিও’র দুবাগ শাখায়  চুরির ঘটনা ঘটেছে। চুরির এ-ঘটনাকে  রহস্যজনক বলছে পুলিশ।

রোববার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলার মেওয়া গ্রামের মস্তান আলীর বাড়িতে আশা এনজিও’র শাখা অবস্থিত।

আশা কর্মচারী মাসুম জানান, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে ৬-৭ জনের একটি সংঘবদ্ধ চক্র এনজিও’র শাখায় ঢুকে পড়ে। এরপর তারা আশা কর্মচারীদের জিম্মি করে ক্যাশে থাকা নগদ ৩৬ হাজার নিয়ে যায়।

তবে কাউকে মারধর করেনি বলে জানান তিনি।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করা দুবাগ বিটের এসআই শিমুল বিশ্বাস জানান, এ ঘটনায় রহস্য লুকায়িত আছে। রাত ৩টায় ঘটনা ঘটলেও পুলিশকে সকাল সাড়ে ৭টার দিকে জানানো হয়েছে।

তাছাড়া এতবড় ঘটনা আশপাশের আর কেউ জানে না বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার পর তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.