Sylhet Today 24 PRINT

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলী

সিলেটটুডে ডেস্ক |  ১৩ মে, ২০২৪

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দৈনিক সমকালের স্টাফ ফটো সাংবাদিক মো. ইউসুফ আলী পেয়েছেন এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির মধুবন সুপার মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে রবিবার (১২ মে) রাতে এসোসিয়েশনের কার্যানির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মো. ইউসুফ আলীকে এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পল্লব ভট্টাচার্য্য, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ, মো. নুরুল ইসলাম।

২০২৩-২০২৪ সনের নির্বাচিত সভাপতি আব্দুল বাতিন ফয়সল এসোসিয়েশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বরাবর গত ১১ মে একটি অব্যাহতি পত্র দাখিল করেন। যার প্রেক্ষিতে সভাপতি পদ শূন্য হয়ে যাই। এসোসিয়েশনের গঠতন্ত্র অনুসারে সিনিয়র সহ-সভাপতি মো. মো. ইউসুফ আলীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।

উল্লেখ্য, গত বছরের (৩১ জুলাই) সোমবার বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির ৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন মো. আব্দুল বাতিন ফয়সল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.