Sylhet Today 24 PRINT

সুরমা পাড়ের চটপটির দোকান ভাঙচুর, লুট

নিজস্ব প্রতিবেদক |  ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর কিনব্রিজের উত্তরপ্রান্তে সুরমা নদীর পাড়ের চটপটি ও চায়ের দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। 

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সুরমা পাড়ের ‘আমার দেশ’ চটপটির দোকানে শামীম নামের এক যুবক চটপটি খায়। চটপটির টাকা না দিয়ে চলে যেতে চাইলে দোকানের মালিক সাখাওয়াত হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। 

রাত সাড়ে ৯টার দিকে শামীমের নেতৃত্বে ৮-১০টি মোটর সাইকেলে ১৫-২০ জন যুবক এসে সুরমা পাড়ের চটপটি ও চায়ের দোকানগুলোতে হামলা চালায়। তারা দোকান ভাঙচুর করে ক্যাশ বাক্স লুট করে নিয়ে পালিয়ে যায়। 

হামলায় ১৪-১৫টি দোকান ভাঙচুর হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।  

 

 

 

 

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.