Sylhet Today 24 PRINT

অভিজ্ঞতা বিনিময়ে জুড়ীর মৎস্যচাষীরা কুর্শি হ্যাচারি সফরে

জুড়ী প্রতিনিধি |  ১৭ মে, ২০২৪

মাছ চাষের অভিজ্ঞতা বিনিময় করতে জুড়ীর একদল মৎস্য  চাষী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কর্শি হ্যাচারীতে সফর করেছেন।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় নবীগঞ্জ  উপজেলার কুর্শি হ্যাচারীতে শুক্রবার দিনব্যাপী  এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়।

জুড়ী উপজেলার সিবিও এর নারী-পুরুষ মিলে ২০ জন মৎস্য চাষী এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ গ্রহণ করেন।

জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা  মো: শাহনেওয়াজ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন খামার ব্যবস্থাপক ওবায়দুল হাসান,  জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড আ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের ন্যাশনাল কমিউনিটি  ম্যানেজম্যান্ট স্পেশালিষ্ট  শেখ মো. জিয়াউল হক।

জেলা মৎস্য অফিসার মো: শাহনেওয়াজ সিরাজী বলেন, ‘জুড়ীর ২০ জন মৎস্য চাষীদের নিয়ে মাছ চাষের অভিজ্ঞতার  জন্য নবীগঞ্জ নিয়ে যাচ্ছি।  এ ধরনের অভিজ্ঞতা বিনিময় সফর করে মৎস্যচাষীরা খুব উপকৃত হবেন পাশাপাশি এই খামার দেখে মাছ চাষীরা মাছ চাষ করতে আরও আগ্রহী হবে।’

 খামার ব্যবস্থাপক  ওবায়দুল হাসান বলেন, ‘জুড়ীর মাছ চাষের জন্য ২০ জন নারী ও পুরুষ মিলে অভিজ্ঞতা বিনিময়ে যোগ দেন।নবীগঞ্জের  চাষীদের সাথে মতবিনিময়ে তাদের নিজ খামারে রুই জাতীয় মাছের চাষ, তেলাপিয়া, হ্যাচারী-নার্সারী বিষয়ে আধুনিক কলাকৌশল  সম্পর্কে ভালো ধারনা পেয়েছেন। এই অভিজ্ঞতা কাজে লাগালে মাছ চাষে ভবিষ্যতে তাদের অনেক সফলতা আসবে।

মৎস্যচাষী তবারক আলী বলেন, ‘আজ নবীগঞ্জের কুর্শি মৎস্য খামার দেখে ভালো অভিজ্ঞতা হয়েছে। জুড়ীর মানুষ এরকম খামার করে স্বাবলম্বী হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.