Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৮ মে, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার নলুয়ার হাওরে উপজেলা মৎস্য কার্যালয়ের অভিযানে এই জাল জব্দ করা হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমিন বলেন, ৩০টি চায়না দুয়ারি জাল এবং ৭০০ মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।

দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.