Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার সদর উপজেলার নির্বাচন স্থগিত

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৯ মে, ২০২৪

মৌলভীবাজার সদর উপজেলায় সব পদে দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার এ তথ্য জানানো হয়।

নির্বাচন স্থগিত করে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তিও জারি করেছেন রিটার্নিং কর্মকর্তা ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম চৌধুরী।

রোববার রাত ৯টায় এই প্রতিবেদককে তিনি জানান, আপিল বিভাগের আদেশ পালনের সুবিধার্থে ষষ্ঠ ধাপে অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

এ সংক্রান্ত অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, ওসিসহ সংশ্লিষ্টদের বরাবরে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.