Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটের চেয়ারম্যান বিএনপি নেতা স্বপন

নিজস্ব প্রতিবেদক |  ২১ মে, ২০২৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ ঘোড়া শাহ আলম স্বপন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদকে হারিয়ে বিজয়ী হন স্বপন। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।
 
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলায় ভোটার সংখ্যা ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ৮৪টি।

সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.