Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট উপজেলায় স্বপন-কয়েস-কলি বিজয়ী

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২২ মে, ২০২৪

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের গোয়াইনঘাটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মঙ্গলবার রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আলহাজ্ব শাহ আলম স্বপন ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪৫ হাজার ৯৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীক নিয়ে বর্তমান চেয়ারম্যান ফারুক আহমদ পেয়েছেন ২৬ হাজার ৮৬৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৩০ হাজার ৫৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুতুবউদ্দিন টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭হাজার ৭০০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা রহিম কলি বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পদ্মফুল প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৬৩ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী মরিয়ম বেগম কলস প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ১২৫ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.