তাহিরপুর প্রতিনিধি | ২২ মে, ২০২৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে আফতাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার(২১ মে) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালমা পারভিন এই ফলাফল ঘোষণা করেন।
তাহিরপুর উপজেলার চেয়ারম্যান পদে আনারস প্রতিক নিয়ে আফতাব উদ্দিন ৩৭হাজার ৪৩৬ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদন্ধী কাপ পিরিচ প্রতিক নিয়ে আবুল হোসেন খাঁ ২৩ হাজার ৫৩০ভোট, বোরহান উদ্দিন দোয়াত কলম প্রতিকে ১২হাজার ৭১১ ভোট, আবুল কাশেম মটর সাইকেল প্রতিকে ৪৪৬০ ভোট, মিঠু রঞ্জন পাল হেলিকপ্টার প্রতিক ৭৬১ ও আলী মর্তুজা ঘোড়া প্রতিকে ৬২ ভোট।
৫৩টি ভোট কেন্দ্রে প্রদত্ত ভোটের সংখ্যা ৮০৪৭৮ এর মধ্যে বাতিল ভোটের সংখ্যা ১৫১৮। মোট বৈধ ভোটের সংখ্যা ৭৮৯৬০। প্রদত্ত ভোটের শতকরা হার ৫০.৪১%।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আলমগীর খোকন আলমগীর খোকন চশমা প্রতিকে ৩৯৫৩০ভোট, রিয়াজ উদ্দিন খন্দকার মাইক প্রতিকে ১৬৮৮৪ ভোট,জিল্লুর রহমান তালা প্রতিকে ১০৯৪১ ভোট ও আবু সায়িদ মিয়া টিয়া পাখি প্রতিকে ১০৬৪০ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান আইরিন আক্তার কলস প্রতিকে ৩৫২৮৯,সুষমা জাম্বিল ফুটবল প্রতিকে ২৬০৫২ ভোট ও খালেদা বেগম প্রজাতি প্রতিকে ১৬৪৮২ ভোট পেয়েছেন।
বিজয়ী প্রার্থীরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিন গুলোতে সবার সহযোগিতা কামনা করেন।