Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে তৃষ্ণা মেটাচ্ছে তাল শাস, বেড়েছে চাহিদা

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৬ মে, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে গরমের হাত থেকে দেহকে  সতেজ রাখতে ভিড় জমাচ্ছেন কচি তালের শাঁস কিনতে ভোক্তারা। এটি খেতে নরম, সুস্বাদু এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। গরমে শরীরের পানি শূন্যতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে এই ফলটি।

মধুমাসে জ্যৈষ্ঠতে আম, লিচু, কাঁঠালের পাশাপাশি হরেক রকেমের সুস্বাদু ফলের সঙ্গে রয়েছে তাল শাঁসও। তালের শাঁস অতি সুস্বাদু হওয়ায় সকল শ্রেণীর মানুষের মাঝে একটি খুব জনপ্রিয় ফল। স্থানীয় বিভিন্ন বাজারে কচি তালের শাঁস খুবই চোখে পড়েছে ।

উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, ছোট ছোট কাঁচা তালে ভরা বাজার। বাজারের ধারে, রাস্তার পাশে, জনসমাগম বেশি এমন স্থানগুলোতে এখন শোভা পাচ্ছে এসব তাল ফল। আবার কোথাও কোথাও ভ্যানযোগে গ্রামাঞ্চলে ঘুরে ঘুরে তাল শাঁস বিক্রি করতে দেখা যাচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে তালের শাঁস সংগ্রহ করে বাজারে ক্রেতাদের চাহিদা পূরনে প্রতিদিন সকাল থেকে বিকাল  পর্যন্ত  তারা বিভিন্ন স্থানে বসে প্রতিজন প্রায় ২০০ থেকে ৩০০ তাল বিক্রি করছেন।

সংবাদকর্মী শংকর শীল বলেন, এখন তালের মৌসুম হওয়ায় গ্রামের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। এখন গরম বেশি থাকায় তাল শাঁসের চাহিদা বেড়েছে। প্রতিদিন গড়ে ৩০০/ ৪০০ কাঁচা তাল বিক্রি করে থাকেন তারা। প্রতি পিছ তাল ১০ / ২০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.