Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২৪

 সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে ২ শিশু মারা গেছে। সম্পর্কে তারা চাচাতো বোন।

বুধবার (২৯ মে) সকালে উপজেলার সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের একটি পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহত দুই শিশু সুলতানাপুর ইউনিয়নের গেছুয়া গ্রামের গোউস উদ্দিনের মেয়ে ইভা (৭) ও ইকরাম উদ্দিনের মেয়ে শুভা (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

জানা যায়, বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয় তারা। পরে স্থানীয়রা তাদের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.