Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০২৪

সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দলবেঁধে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা ও জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পৌনে এক ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

পুলিশ ও এজেন্টরা জানান, দুপুর সোয়া বারোটার দিকে হঠাৎই কিছু দুবৃত্ত শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পড়ে।

এসময় পুরুষ ও নারী দুই কেন্দ্রে ঢুকে পড়ে। এলোপাথাড়ি জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে তারা।

এসময় তাদের বাধা দিতে গিয়ে একজন আনসার সদস্য আহত হয়েছেন।

এজেন্ট ও প্রিজাইডিং অফিসাররা জানান, ঘটনার সাথে জড়িত থাকার দায়ে ৫ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনার খবর পেয়ে কেন্দ্র পরিদর্শন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। টহল জোরদার করেছে বিজিবিও।

তবে, ঘটনার প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.