Sylhet Today 24 PRINT

নির্বাচনী দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং অফিসারের মৃত্যু

অঞ্জন রায়, নবীগঞ্জ |  ২৯ মে, ২০২৪

হবিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের দায়িত্বে থাকা মো. এমদাদুল হক নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ‍্যালয় কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

মৃত সহকারী প্রিসাইডিং অফিসার হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মো. এমদাদুল হক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.