সিলেটটুডে ডেস্ক | ৩০ মে, ২০২৪
সিলেটে লেখক-প্রকাশকদের মতবিনিময় সভার আয়োজন করেছে সৃজনশীল প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক পরিষদ সিলেট’।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যা ৭টায় সিলেট নগরে লেখকদের সঙ্গে মতবিনিময় করবে প্রকাশকদের নিয়ে গঠিত সংগঠনটি।
মতবিনিময় সভায় আমন্ত্রিত লেখকদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজু ও সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান।