Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গিয়াস-সুলতানা হাফিজিয়া ও তালিমুল কুরআন মাদ্রাসার উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ৩০ মে, ২০২৪

গোলাপগঞ্জে গিয়াস-সুলতানা হাফিজিয়া ও তালিমুল কুরআন মাদ্রাসার উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি হাজী ফজলুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. গিয়াস উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ পরিচালক ও জেলা শিক্ষা অফিসার আবু সাইদ মো. আব্দুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রাব্বানী মজুমদার।

হাফিজ জুনায়েদ আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন তালিমুল কোরআন ট্রাস্টের কেন্দ্রীয় শিক্ষক মাওলানা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বি আব্দুল মতিন, সমাজসেবী নজরুল ইসলাম লুলু।

উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি জাইন উদ্দিন, মাখন মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল মিয়া, গৌছ উদ্দিন, নুরুল ইসলাম, বদরুল ইসলাম, আব্দুল আলী, রুনু মিয়া, আছাব আলী, জিল্লুর রহমান, দোলাল হোসেন, গেদন মিয়া, নাজিম উদ্দিন, রুবেল আহমদ, ফাহিম আহমদ, সামি আহমদ, সাইফুর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল আহাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.