Sylhet Today 24 PRINT

নৌকার ইঞ্জিনে বোরকা আটকে নারীর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ৩১ মে, ২০২৪

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে বাড়ি ফেরার পথে নৌকার ইঞ্জিনে বোরকা আটকে শামসুন্নাহার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শামসুন্নাহার উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নন্দিরগাওঁ গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।

 বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় উপজেলার কুরিখলা গ্রামে এ ঘটনা ঘটে।

 জানা গেছে, গোয়াইনঘাট উপজেলায় বন্যা ভয়াবহ রুপ নিয়েছে। এতে উপজেলায় প্রায় সকল সড়ক যান চলাচল বন্ধ হয়ে গেছে গত বুধবার (২৯ মে) বিকেলে ঐ নারী তার মেয়েকে দেখতে রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামে গিয়েছিলেন।

 বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে স্থানীয় কুরিখলা গ্রামে এসে নৌকার ইঞ্জিনের সাথে তার বোরকা আটকা পড়ার অল্প সময়ের মধ্যেই গলাকেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তারা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা; বন্যাজনিত দুর্ঘটনা নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.