Sylhet Today 24 PRINT

বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধা

জুড়ী প্রতিনিধি  |  ০৩ জুন, ২০২৪

মৌলভীবাজারের জুড়ীতে বাবার বাড়ি বেড়াতে গিয়ে নদীতে পড়ে লাশ হয়ে ফিরলেন এক বৃদ্ধা। তার নাম বদরুন্নেসা (৬২)। বৃদ্ধার বাড়ি জুড়ী উপজেলার পশ্চিম গোয়ালবাড়ী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের মৃত উস্তার আলীর স্ত্রী বদরুন্নেছা গত ৮ দিন আগে বাবার বাড়ি একই উপজেলার পাতিলা সাঙ্গন গ্রামে বেড়াতে যান। রবিবার সকাল ৮ টার দিকে তিনি হেটে হেটে জুড়ী নদীর পাশ দিয়ে ঘুরতে ছিলেন। এরপর থেকে নিখোঁজ হয়ে যান। পরিবারের সবাই তাকে খোজাখুজি করে না পেয়ে আত্বীয় স্বজনের বাড়ি খোঁজ নেন।

সকাল সাড়ে ১০ টার দিকে জুড়ী নদীর রানীমুড়া নামক স্থানে একটি লাশ ভাসছে দেখে এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য সানাউল ইসলাম চৌধুরী শাওন কে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরবর্তীতে বদরুন্নেসার পরিবারের লোকজন লাশ সনাক্ত করেন।

মৃতের ভাইপো সিএনজি চালক শামীম আহমদ বলেন, আমার ফুফু স্বামীর বাড়ি থেকে কয়েকদিন আগে বেড়াতে আমাদের বাড়ি এসেছিলেন। তার কোন সন্তান না থাকার কারনে উভয় স্থানে (স্বামী-বাবার বাড়ি) থাকতেন। তবে মাঝে মধ্যে মানসিকভাবে সমস্যায় ভূগতেন তিনি। সকালে আমার আম্মা ফজরের নামাজের পর ফুফুকে দেখতে পেয়েছিলেন, পরবর্তীতে আর দেখতে না পেয়ে চারদিকে খোজ নিয়ে ফেসবুকের মাধ্যমে ফুফুর লাশ দেখে সরেজমিনে গিয়ে সনাক্ত করি।

জুড়ী থানার ওসি এস এম মাইন উদ্দিন জানান, লাশ উদ্ধার করে পোস্ট মর্ডেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.